back to top

[the_ad id="407"]

রাঙ্গুনিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া আলি মিয়া খানকাহ্ শরীফের পরিচালনা কমিটি গঠন ‎

রাহাত মামুন,রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া আলি মিয়া খানকাহ্ শরীফের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদে আসর খানকাহ্ শরীফ মিলনায়তনে রাজানগর ইউনিয়নের অন্তর্গত বগাবিলী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত বগাবিলী তৈয়বিয়া তাহেরিয়া আলি মিয়া খানকাহ্ শরীফের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।


‎নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন গাউছিয়া কমিটির সাবেক সভাপতি পিয়ারুল আলম তালুকদার,
‎সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাকিল বিন ছৈয়দ।

‎এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর প্রবাসী সাইফুদ্দিন, আবদুল লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক নিজাম উদ্দিন, রেজাউল করিম,ভূমিদাতা জসিম উদ্দিন তালুকদারসহ তিন ওয়ার্ডের গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

‎সভায় বক্তারা নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। হুযুর কিবলার মানবিক মিশন, খানকাহ্ শরীফের ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme