আনোয়ারা-কর্ণফুলী অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন, কৃষিজমি ও পরিবেশ রক্ষা এবং স্থানীয়দের ন্যায্য পুনর্বাসনের দাবি জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আনোয়ারা ফাউন্ডেশন’।
অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং দুপুর ১২টায় সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের হাতে ১৭ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে প্রায় ৭ হাজার একর ভূমি অধিগ্রহণ পরিকল্পনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের বাসস্থান, জীবিকা ও উন্মুক্ত স্থানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্, এম. নুরুল হুদা চৌধুরী, ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
