back to top

[the_ad id="407"]

মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ

আল আমিন | নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দা বিলে মৎস্যসম্পদ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিলের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপন করা বানা উচ্ছেদ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিলের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং মৎস্য আইন বাস্তবায়নের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বানা স্থাপনের ফলে মাছের স্বাভাবিক বিচরণ ও জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ কারণে বিলের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জলজ সম্পদ সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme