back to top

[the_ad id="407"]

পটিয়ায় যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামী সোহেল গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যুবলীগ নেতা মোঃ সোহেল (৩৫) কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার হাইদগাঁও মাহাদাবাদ পাহাড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহেল ৩নং ওয়ার্ড হাইদগাঁও মাহাদাবাদ এলাকার মোঃ নুরুল আলমের পুত্র। তিনি উপজেলা যুবলীগের সদস্য বলে জানা যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর। তিনি বলেন, মোঃ সোহেল পটিয়া থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামী। তিনি পটিয়া শীর্ষ ও ভয়ঙ্কর সন্ত্রাসী ডি এম জমির উদ্দিন প্রকাশ জমির খুলুর ব্যক্তিগত সহকারী (পিএস)। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme