back to top

[the_ad id="407"]

কর্ণফুলী থানার নতুন ওসি  মুহাম্মদ শরীফ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মুহাম্মদ শরীফকে পদায়ন করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে নতুন ওসি মুহাম্মদ শরীফ সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করেছন। এর আগে চট্টগ্রাম সিআইডিতে ছিলেন।কর্মজীবনের পাশাপাশি তিনি ব্যাক্তিগত জীবনে একজন কবি সাহিত্যিক, লেখক গবেষক হিসাবেও দেশব্যাপী তার একটি সুনাম রয়েছে।ইতিমধ্যে দেশ নিয়ে বেশ কিছু কবিতায় তার নিপুণভাবে দেশপ্রেম ফুটে উঠেছে যা আগামীর প্রজন্মের জন্য ধারক ও বাহক হিসাবে কাজ করবে।তাঁর নিজ বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগরে কিন্তু  ১৯৬০ সালে তার বাবা  চট্টগ্রামে আসেন।১৯৭৭ সালে তিনি জন্মগ্রহণ করেন।শিক্ষাজীবনের শুরু থেকে শিক্ষাজীবনের শেষ পর্যন্ত আজোব্দি চট্টগ্রামেই বসবাস করছেন।কর্ণফুলী থানার বর্তমান ওসি মোহাম্মদ মনির হোসেন কে গত ১৩ নভেম্বর যোগদানের মাত্র দুই মাসের মাথায় রংপুর রেঞ্জে বদলি করা হয়। তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়ায় তিনিই এখন পর্যন্ত বহাল ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme