back to top

[the_ad id="407"]

রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ : আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার হলে আমাদের অত্যন্ত কষ্ট হয়। অনেকেই ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স পাঠান, তবে দুঃখজনকভাবে এই ব্যাংক ফ্যাসিস্ট সরকারের দ্বারা দখল করে লুটপাট করা হয়েছে।”

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “প্রবাসীদের সব সমস্যা সমাধানে কার্যক্রম শুরু হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে। ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “কর্মসংস্থানের প্রধানতম চ্যালেঞ্জ হলো অভিবাসন ব্যয় কমানো। আমরা এক্ষেত্রে চেষ্টা করছি। তবে আপনারা জানেন কিছু রিক্রুটিং এজেন্সি ভালো কাজ করলেও অনেকের লক্ষ্য থাকে কত বেশি মানুষকে ঠকানো যায়। গত সরকারের আমলে এই ধরনের রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই খাতের চ্যালেঞ্জ অল্প সময়ে মোকাবিলা সম্ভব নয়। তবে আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে কাজ করছি।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme