back to top

[the_ad id="407"]

পেকুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জামাল উদ্দিন (৪৩) নামের এক কলা বাগান শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের রমিজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ জামাল উদ্দিন টইটং ইউনিয়নের ৪নং ওয়ার্ড চৌকিদার পাড়া এলাকার মোহাম্মদ কামাল হোসাইনের ছেলে। তিনি ৪ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ স্থানীয় কলা চাষী জমির হোসেনের কলা বাগান শ্রমিক হিসেবে কাজ করে। সকালে করা বাগানে পানি দিতে পুকুরে মোটর বসায় এসময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা বাগানের পাশে পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন নামে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme