back to top

[the_ad id="407"]

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলা-আমীন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আল-আমীন গুরুতর আহত হন।

পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি।

নিহত মো. আল-আমীন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme