জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে ৩মার্চ( সোমবার) বন্দর নগরীর থানাধীন স্টিলমিল কাঁচা বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এই সময়ে, মেসার্স নূর স্টোরে (প্রোঃ মো: সালেহ নুর) , ক্রেতার কাছে অধিক মূল্যে (৩৫০ টাকার ২ লিটার সয়াবিন তেল ৩৬০ টাকা বিক্রি করায়) সয়াবিন তেল বিক্রয় করায় ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই অপরাধে (৩৫০ টাকার ২ লিটারের সয়াবিন তেল ৩৭০ টাকায় বিক্রি করায়) মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোরে (প্রোঃ মো: বাবুল) ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এবং মেসার্স ইমন স্টোরে (প্রোঃ মো: ইমন) মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই কারণে উক্ত বাজারে অবস্থিত কাকন মিয়ার মাংসের দোকানে ৩হাজার টাকা, বাবুল সওদাগরের মাংসের দোকানে ৩ হাজার টাকা, জাহাঙ্গীর সওদাগরের মাংসের দোকানে৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আজকের অভিযানে ৬টি প্রতিষ্ঠানে মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এছাড়াও উক্ত বাজারে অবস্থিত সমস্ত সবজি বিক্রেতা মাছ বিক্রেতাদের দোকানে গিয়ে, রমজানে বাজারে স্থিতিশীল রাখার বিষয়ে সচেতনতামূলক মত বিনিময় করা হয়।
অভিযান পরিচালনায় ছিলেন,জনাব ফয়েজ উল্যাহ (উপ-পরিচালক), জনাব, আনিছুর রহমান (সহকারী পরিচালক), জনাব রানা দেবনাথ (সহকারী পরিচালক), জনাব মাহমুদা আক্তার (সহকারী পরিচালক) এবং মোঃ আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার।
