back to top

[the_ad id="407"]

আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ বাবুল বলেন, তার ভাই মানিক স্থানীয় মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তির নিকট হতে ১ লাখ টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মানিককে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

নিহত মোহাম্মদ মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme