back to top

[the_ad id="407"]

ট্রেনে ঈদযাত্রা: ২৯ মার্চের টিকিট মিলছে আজ

ডেস্ক রিপোর্ট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। যারা আগামী ২৯ মার্চ ভ্রমণ করবেন তাদের আজ বুধবার (১৯ মার্চ) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

বুধবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২ টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী এ দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে।

এর আগে গত রবিবার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, এছাড়া ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে।

এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে কিনতে হবে। ঈদযাত্রার জন্য এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme