back to top

[the_ad id="407"]

পাঁচদিন কর্ণফুলী নদীর ড্রেসিং শেষে চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির চন্দ্রঘোনা -রাইখালী কর্ণফুলী নদীতে ড্রেজিং খননের পাঁচদিন পর শুরু হয়েছে ফেরি চলাচল।

রবিবার (১৮ মে) ভোর ৬ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলীরা কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে। রবিবার (১৮ মে) ভোর ৬ টা পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে।

শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন নদীর চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজ সম্পাদনের লক্ষ্যে বিগত ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme