back to top

[the_ad id="407"]

জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

ডেস্ক রিপোর্ট

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিনের আদেশ দেন।

সোমবার (১৯ মে) ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হকের আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠান।

আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নায়িকাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া। এ বিষয়ে শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

থাইল্যান্ড যাওয়ার সময় গত ১৮ মে সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া।

এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় গুলি চালানো হলে তা এনামুলের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme