back to top

[the_ad id="407"]

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

নিজস্ব প্রতিবেদক

ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসান সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৮ মে অনুষ্ঠিত ১৫তম সভায় সুপারিশের ভিত্তিতে ১৭ মে প্রধান উপদেষ্টা ১২ জন কর্মকর্তার পদোন্নতি অনুমোদন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাঁরা স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন হাসিব আজিজ। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme