“শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যে মঙ্গলবার ৩জুন পর্যন্ত রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সকাল ১১ টায় স্বাস্থ্য বিভাগ চত্বর আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন
মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমা ইলিয়াছ।
প্রধান অতিথি বলেন, একটি জাতিকে সুস্থ-সবল করতে হলে সকলকে পুষ্টি গ্রহণ করতে হবে। পুষ্টির কোন বিকল্প নেই।
সভায় পুষ্টি ও শরীরের বিভিন্ন ক্ষতিকর খাদ্য বিষয়ে আলোচনা করা হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
