কাপ্তাই বিএনপির দুই নেতার অকাল মৃত্যু গভীর শোক জানান রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১২জুন) সকাল ৬টায় রাঙ্গামাটি শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী(৫৮) ও বিএনপি সদস্য মোঃ আজাদ (৫৩) শিল্পী এলাকা ও জাকির হোসেন স্ মিল এলাকায় একই দিন নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু দুই নেতা মৃত্যর সংবাদ পেয়ে কাপ্তাই ছুটে আসেন। কাপ্তাইয়ের এই দুই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপু।
শোকবার্তায় তিনি জানান, বিএনপির ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মো: আইয়ুব আলী ও মোঃ আজাদ উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমি তাঁদের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপির নেতা আয়ুব আলীর কফিনে পুষ্পমাল্য অর্পণ করে।
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি বাবুল আলী, সহ-সভাপতি রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আলীর বাবর, যুগ্ম সম্পাদক মো: দিলদার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফারুক খান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোরশেদ কামাল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মো: ইব্রাহীম, উপজেলা সেচ্ছাসেবক দল সম্পাদক মো: রফিক,যুব দলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মারমা। এছাড়া জেলা উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাদ আসর বিএফআইডিসি জামে মসজিদ প্রাঙ্গণে দুই নেতার নামাজে জানাজা শেষে লকগেইট কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
