back to top

[the_ad id="407"]

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের( কপাবিকে),৫ টি ইউনিটে সর্বোচ্চ ২১২মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮ টায় কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার (৯ জুলাই)রাত ৮টায় এই কেন্দ্রের ৫ টি ইউনিট একযোগে চালু করা হয়েছে। যা হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে সর্বমোট ২১২ মেগাওয়াট।

তিনি আরোও জানান, হত একসপ্তাহ যাবত লগাতার বৃষ্টিপাত হওয়ার দরুণ কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ পায়। ফলে বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় ৫ টি ইউনিটের মধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩,৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১২০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, গত বুধবার (৯ জুলাই) রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

উল্লেখ্য ৫টি ইউনিটে ২৩০মেগাওয়াট পযন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme