back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের ঝুঁকিপূর্ণ লাইনের সংস্পর্শে দিন মজুরের মৃত্যু

মিরদাদ হোসেন লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ভবন ঘেঁষে যাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩ হাজার ভোল্টের ঝুঁকিপূর্ণ লাইনের সংস্পর্শে মোহাম্মদ এহেছান (৪৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ) বিকেল সোয়া ৪টার দিকে লোহাগাড়া থানা এলাকায় হাসেম পার্কের সামনে সড়কে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।নিহত এহেছান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড় ভেওলা ৫নং ওয়ার্ডের সমশুল আলমের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানান , হাসেম পার্কের ৫ম তলা থেকে এক ঔষধ কোম্পানীর এসআর ভাড়াটিয়া বাসা থেকে মালামাল ট্রাকে তুলেছিল এহেসানসহ ৪ জন দিনমজুর।

ট্রাকটি ভবনের গলির ভিতরের রাস্তায় রাখা হয় । ট্রাকের উপর যাওয়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন।

মালগুলো ট্রাকে তোলার সময় অসাবধানতা বশত ৩৩ হাজার ভোল্টের তারের স্পর্শে সঙ্গে সঙ্গে ঝলসে যায় এহেসানের দেহ। স্থানীয়রা উদ্ধার করে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাজ্জাদ আমিন বলেন, বিকালে বিদ্যুৎ স্পৃষ্টে অবস্থায় দিনমজুরকে হাসপাতালে আনা হয়। তার শরীরের মুখ আর গলায় পুড়ে গেছে। হাসপাতালের অনার আগেই রোগীর মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme