রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার ইন্টারনেট ব্যবসায়ী অংসিলা মারমার বাড়ির খাটের পাশ থেকে ইন্দো -চীনা নামে দাঁড়াশ সাপ উদ্বার করা হয়েছে।
শুক্রবার (৫সেপ্টম্বর)বিকাল ৪টায় বন বিভাগের বনপ্রহরী মো.হাসান সংবাদ পেয়ে উক্ত ব্যবসায়ীর ছেলে উনুমংএর খাটের পাশ থেকে বিশাল আকৃতির সাপটি উদ্ধার করে। মো.হাসান জানান,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করি।এর আগে সাপটি খাটের পাশে দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
হাসান জানান উদ্ধারকৃত সাপটি বিষহীন এবং মানুষকে ক্ষতি করে না। সন্ধ্যার পর সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত মুক্ত করে দেওযা হয়েছে বলে জানান।
