back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নামার সময় তিন গাড়ির সংঘর্ষ

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর শোলকবহর এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় একসাথে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে নামার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এতে যানজটের সৃষ্টি হলেও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন এবং ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme