পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে গনমিছিলটি আজ সোমবার দুপুর ৩টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরীর সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি কমিটির সাধারণ সম্পাদক ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা কাওছার আজীজি, খাগড়াছড়ি জেলা জামায়েত এর কর্মপরিষদের সদস্য মোঃ ইলিয়াছ হোসেন ও বাংলাদেশ খেলাফতে মজলিসের খাগড়াছড়ি কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজামান ফারুকী প্রমূখ।
