back to top

[the_ad id="407"]

সিআরএফ সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের উদ্বোধন

রানা সাত্তার, চট্টগ্রামঃ

ডিজিটাল যুগে সাংবাদিকতার অপরিহার্য অংশ হয়ে উঠেছে ভিডিও এডিটিং। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) আয়োজন করেছে ভিডিও এডিটিং প্রশিক্ষণ কোর্স।

গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর আনুষ্ঠানিকভাবে এই কোর্স উদ্বোধন করেন। ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল ইসলাম ও সজল কান্তি চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন ফোরামের সহ সভাপতি হাসান মুকুল।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে রিপোর্টার্স ফোরামের ২০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme