রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক ফনিন্দ লাল ত্রিপুরা’র চিকিৎসা সহায়তায় সংবাদ সম্মেলন করেছে শিল্প কলা একাডেমি।
বুধবার (৮ অক্টোবর) বিকাল ৫টায় ফ্লোটিং প্যারাডাইস এ সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় সংবাদ সম্মেলন করেছে কাপ্তাই শিল্প কলা একাডেমি।
এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নিয়ে নির্বাহী অফিসার ও শিল্প কলা একাডেমি সভাপতি মো রুহুল আমিন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির একাডেমির যুগ্মসম্পাদ ও চ্যারিটি শো’ আহবায়ক শিল্পী আনিছুর রহমান। তিনি জানান, কাপ্তাই উপজেলার সংগীত জগতের শিক্ষা গুরু ফনিন্দ লাল ত্রিপুরা’র কিডনিজনিত সমস্যার ফলে দীর্ঘ দিন অসুস্থ রয়েছে।
চ্যারিটি শো” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য “। তার চিকিৎসা সহায়তার জন্য আগামি ১৫অক্টোবর বুধবার বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে চ্যারিটি শো’আয়োজন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির যুগ্নসম্পাদক ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই মাধ্যমে শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্নসম্পাদক জয়সীম বড়ুয়া, বেতার ও টিভি শিল্পি মো.রফিক, চ্যারিটি শো ‘সদস্য সচিব মংচাই মারমাসহ প্রমুখ।
চ্যারিটি শো’তে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়া সারেগামাপা এর শিল্পী চট্টগ্রামের শুভ দাশ, চট্টগ্রামের নন্দিত কন্ঠ শিল্পী বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা, কন্ঠ শিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,একজনগুনি শিল্পী মানবিক সহায়তায় সকলকে এগিয়ে আসার পাশাপাশি চ্যারিটি শো’তে অংশ গ্রহণ করার আহবাণ জানান।
পরে চ্যারিটি শো এর পোস্টার এবং টিকিট উন্মোচন করা হয়।
