back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে নিরাপদ সড়ক দিবসে বিআরটিএ’র হেলমেট বিতরণ ক্যাম্পেইন

রানা সাত্তার, চট্টগ্রামঃ

জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এর উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও চালকদের সচেতন করতে নেওয়া এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় আনোয়ারা-পটিয়া ক্রসিং মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে হেলমেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় মোটরসাইকেল আরোহীদের থামিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে সচেতনমূলক উদ্যোগ হিসেবে হাতে হেলমেট তুলে দেন কর্মকর্তারা।

এই উদ্যোগে সহযোগিতা করে চট্টগ্রাম পটিয়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়া বিভিন্ন পেশার মানুষ, বিআরটিএ কর্মকর্তাসহ জেলা হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিআরটিএ কর্মকর্তারা বলেন,
“একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করার কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। মানুষ যেন বাধ্য হয়ে নয়, বরং নিজের সুরক্ষার স্বার্থে হেলমেট ব্যবহার করে—সেই অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ।”

তারা আরও জানান, প্রতি বছর জাতীয় সড়ক নিরাপদ দিবসে সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে নানা কর্মসূচি নেওয়া হয়। এবছর চালকদের জরিমানা নয়, বরং উৎসাহ এবং সচেতনতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রধান লক্ষ্য।

এর আগে নগরীর জিইসি মোড়, নতুনব্রিজ মোড় ও আজ আনোয়ারা -পটিয়া ক্রসিং এলাকায়ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করে বিআরটিএ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme