back to top

[the_ad id="407"]

বাকলিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালী এবং চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার উদ্দিন।

গ্রেপ্তার দুইজন হলেন – বাকলিয়া থানাধীন ডাইল বাড়ীর মিয়াখান নগর এলাকার মহসিন খানের ছেলে মোঃ মানিক খান প্রকাশ মানিক্যা এবং একই এলাকার মোঃ সিরাজের ছেলে মোঃ ইউনুছ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার উদ্দিন বলেন, ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme