রাঙামাটি দক্ষিণ বন বিভাগ হাতি হতে সাবধানতা অবলম্বনে সর্তকতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে কাপ্তাই রেঞ্জ। শনিবার (২৩নভেম্বর)কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে হাতির রেডজোন স্থানসমুহে বড়,বড় সাইনবোর্ড স্থাপন করেছে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, গত এক সপ্তাহ আগে কাপ্তাই হতে আসামবস্তি সড়কে পৃথক দুটি ঘটনায় বন্যহাতির আক্রমণে দুইজন উপজাতি বৃদ্ধ নারী মৃত্যু বরণসহ ৪জন আহত হয় । তাই দক্ষিণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন নিজ উদ্যাগে হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সাবধানতা অবলম্বনে বড়,বড় বিলবোর্ড স্থাপন করা হয়। রেঞ্জ কর্মকর্তা আরও জানান হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান ক্লায়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলের সর্তকতা বার্তা দিবে জদি সঠিক ভাবে চালকগন নজর দেয়। এছাড়া হাতি হতে সর্তকতা অবলম্বনে সামনে আরও সর্তকমূলক ব্যবস্থা হাতে নিচ্ছে বলে জানান।
