কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩নভেম্বর)সকাল ৯টা থেকে শাড়ে ১২টা পযন্ত সিপাহী আফজাল হলে অভিভাবক, শিক্ষার্থীদের উপস্থিতর মাধ্যমে ৫৫পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির উদ্বোধন করা হয়। শিশুদের মেধা ও মস্তিষ্কের বিকাশে বছর শেষে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় ক্লাস পার্টি। স্কুল সীমানা জুড়ে চারপাশে নানা রঙের বেলুন টাঙ্গিয়ে, ফটোসেশান ও সাজসজ্জা আনন্দঘন পরিবেশে স্কুলকে মুখরিত করা হয়। শিক্ষার্থীরা নানান পোশাকে সার্জিত হয়ে ক্লাস পার্টিতে যোগদান করে। পাশাপাশি অভিভাবক শিক্ষকরাও সজ্জিত হয়ে তাদের নিয়ে আসেন। প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষিকা সাদিয়া চৌধুরী লিপিকার সঞ্চালনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন মিসেস নাজমুল কাদির শুভ। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু নিকেতন স্কুলের শিক্ষকদের পুরস্কার বিতরণ করে কাপ্তাই সেনাজোন কমান্ডার লেঃকর্ণেল মো.নাজমুল কাদির শুভ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন মেজর জিয়া,শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহেনা আক্তার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।পরে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং সকলের মাঝে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে।
