back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী বিজয় মেলা’র উদ্বোধন

কবির হোসেন, কাপ্তাই:

রাঙ্গামাটি কাপ্তাইয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় রয়েছে নান্দনিক চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার তুলে ধরা হয়েছে এই মেলায়।

মঙ্গলবার বিকালে মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন।

মেলায় মোট ২৫টি স্টলে প্রদর্শিত হচ্ছে নান্দনিক চারু ও কারুশিল্প,রাঙ্গামাটি স্থানীয়ভাবে উৎপাদিত বৈচিত্র্যময় শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প।

উদ্ধোধন সময়ে আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকদের প্রত্যাশা, বিজয় মেলা–২০২৫ মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme