- মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে উম্মে হুমাইরা আরাবিয়া বালিকা মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত এই মহান বিজয় আমাদের ইতিহাসের গর্ব এবং আগামীর পথে এগিয়ে চলার অনন্ত প্রেরণা—এমন প্রত্যয়ে আয়োজিত হয় এ কর্মসূচি।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় অগ্রগতির যাত্রা আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
