বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাংগামাটি লংগদু উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
রাংগামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, দেশনেত্রীর মৃত্যু শুধু বিএনপির নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারালাম, যিনি আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে লংগদু উপজেলা সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
