back to top

[the_ad id="407"]

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

কাপ্তাই প্রতিনিধি

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাঙামাটির কাপ্তাই পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ড এর মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে ঘোষিত কর্মসূচির অনুষ্ঠিত মানববন্ধনে
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন( সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং
সংগঠনটির সহ সভাপতি কবিরুল ইসলাম(কবির) এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম , কেন্দ্রীয় যুব কমিটির সহ সভাপতি মোঃ দিদার হোসেন, মোঃ মোশাররফ হোসেন ও
মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme