back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ের প্রতিবন্ধী ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক ফারুকের পাশে কাপ্তাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।
সোমবার সন্ধ্যায় কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে দিলদার হোসেন প্রতিবন্ধী মো: ফারুকে হুইল চেয়ার তুলে দেন। এসময় কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম ( এমটিএস) আবুল কাসেম রনি, জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য
৪ বছর আগে অসুস্থজনিত কারনে মো: ফারুকের দুই পা কেটে ফেলতে হয়। এরপর হতে ভিক্ষাবৃত্তি করে তাঁর সংসার চলে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন নিজ অর্থায়নে ভিক্ষুক ফারুককে হুইল চেয়ার প্রদান করে। এতে ফারুক চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme