back to top

[the_ad id="407"]

সড়ক দুর্ঘটনায় কাপ্তাইয়ের এএসআ

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই মো. মাহাবুর হাসান নিহত সড়ক দূর্ঘটনা নিহত হয়েছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান
গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ( ২৫ মার্চ) সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওসি জানান নিহত এএসআই মোঃ মাহাবুর হাসানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার যশোর সদর উপজেলায় নেওয়া হয়েছে

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme