ফুলবাড়িয়ায় গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও গ্যাস সরবরাহের অব্যবস্থাপনা এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহ জেলা জামায়াতের আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বাদ আসর চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ভালুকজান ব্রীজে গিয়ে শেষ হয়।এর আগে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রধান শিক্ষক আব্দুল মজিদ। গণমিছিলে বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করে।
