রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১১ মে) বিকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন বিদায় উদযাপন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বাচিক শিল্পি নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বিদায় উদযাপন পরিষদের আহবায়ক কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেড পরিচালক খোরশেদুল আলম কাদেরি। কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারি, শিক্ষক সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও সমুহের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিদায় উদযাপন পরিষদের সদস্য সচিব কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রবিউল হোসেন জহির, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনর রশীদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক হুমায়ুন কবির, হেডম্যান থোয়াই অং মারমা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, কাপ্তাইয়ে কর্মকালীন সময়ে আমি এখানকার সর্বস্থরের মানুষের সহযোগিতা পেয়েছি। কাপ্তাই উপজেলা পর্যটন শিল্পের জন্য একটা সম্ভাবনায় উপজেলা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানকার পর্যটন শিল্পকে বিকশিত করতে হবে। এছাড়া এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত আম সহ অন্যান্য ফলের উৎপাদন বাড়িয়ে উপজেলার অর্থনীতি সমৃদ্ধি করা যেতে পারে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশা শ্রেণির সরকারি, বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল,সংগঠন,শিক্ষক, সাংবাদিক ও এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
