কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ২৬ উদ্বোধন করা হয়েছে। বুূধবার বেলা ১২টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। “আগ্নিযোদ্বাদের একটাই পন নিরাপদ রাখবো সম্পাদ ও জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থেকে শুভ সূচনা করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই ফায়ার কর্মী মোঃ ওহীদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কলে সকলের উদ্দেশ্যে বলেন আমাদের সকলকে আগুন,পানি হতে নিরাপদ থাকতে হবে।এবং পাহাড় কাটা হতে আমাদের সকলকে সর্তক থাকতে হবে।দূর্যোগ হল দুটি একটা প্রাকৃতিক দূর্যোগ অন্যটি হল মানব দূর্যোগ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি তদন্ত মোঃ সোহেল, কাপ্তাই খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এর আগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি র্্যালী অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠান শেষে আগুন হতে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং আগুন লাগলে অতিশয় নিয়ন্ত্রণ করা যায় তা শিক্ষার্থীদের দেখানো হয়।এসময় স্কুল শিক্ষক, শিক্ষার্থী,ফায়ার কর্মীগন উপস্থিত ছিলেন।
