ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর (মির্জাবাড়ি) বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ রুহুল আমিনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০.৩০মিনিটে মির্জাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ফুলবাড়িয়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা মির্জা আমিনুল ইসলাম মজনু মাষ্টার,সাবেক চেয়ারম্যান মোঃ সূরুজ চৌধুরী, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম স্বাধীন, বাবুগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কামরুজ্জামান,বিএনপি নেতা মোঃ আজাহারুল ইসলাম সেলিম মাষ্টার, মির্জাবাড়ি জামে মসজিদের সভাপতি মির্জা মাহমুদুল হাসান সাইদ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত থেকে জানাজায় অংশ গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ রুহুল আমিন বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ( ইন্না-লিল্লাহ —— রাজিউন) মরহুম মির্জা মোঃ রুহুল আমিনের তিন ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এর আগে মঙ্গলবার ১৯ মে বিকাল ৫.৩০ মিনিটে মরহুম শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
