back to top

[the_ad id="407"]

ঈদ পরবর্তী নিরাপদ যাত্রা নিশ্চিতে মাঠে বিআরটিএ চট্টগ্রাম: কাউন্টারগুলোতে বিশেষ সচেতনতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঈদ-উল-আযহা পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাঠে নেমেছে বিআরটিএ চট্টগ্রাম বিভাগ। সদ্য যোগদানকৃত বিআরটিএ’র চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান-এর জরুরী নির্দেশনায় আজ ৩১ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রামের প্রধান প্রধান পরিবহন হাবগুলোতে এই বিশেষ পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর নেতৃত্বে অলংকার, এ.কে. খান, বহদ্দারহাট, নতুন চাঁদগাঁও থানা এবং নতুন ব্রিজ এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারে এই অভিযান চালানো হয়।

​পরিদর্শনকালে বিভিন্ন পরিবহন কাউন্টারের ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার এবং কাউন্টার ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দেওয়া হয় জরুরি দিকনির্দেশনা।

​এ সময় চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো, অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিং পরিহার করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি হেল্পার ও সুপারভাইজারদের যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, বাসের ছাদে যাত্রী না তোলা এবং চলন্ত অবস্থায় যাত্রী ওঠানো-নামানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া কাউন্টার ম্যানেজারদের সরকারি নির্ধারিত ভাড়া বাস্তবায়ন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ রাখা এবং চালকদের বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

 

​ঈদ পরবর্তী ফিরতি যাত্রা যেন সবার জন্য নিরাপদ ও আনন্দদায়ক হয়, সেই লক্ষ্যেই বিআরটিএ’র এই তৎপরতা। নিরাপদ সড়ক নিশ্চিতে আইন মানুন, সুস্থ ও সুরক্ষিত থাকুন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme