চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে যৌথবাহিনির অভিযানে মোঃ খোকন (২৯) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা ৫০ পিচ ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ খোকন উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ জামালের পুত্র। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত এলাকায় দেশি ও বিদেশি মদ, গাঁজা ও ইয়াবার ব্যবসা করে আসছে সে।
সেনাবাহিনী সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতেও নিজ বাড়ির পাশে ইয়াবা বিক্রি করছিল এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মধ্য রাতে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, ইয়াবা ও দেশিয় অস্ত্র নিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
