ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের সামনে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে ঠিকানা স্বেচ্ছাসেবীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
ঠিকানা স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি সেলিম হোসাইন এর সভাপতি ও ইমরান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলন।
সমাবেশে আরোও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক শামীম, ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম মুক্তা, সাব ইন্সপেক্টর মো: লিটন মিয়া, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম খান, মামুন শিকদার, বুলবুল আহমেদ, আজহারুল ইসলাম সেলিম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ইউছুফ আলী প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন, মাওলানা জোবায়ের হোসেন। এসময় স্থানীয় সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেইসঙ্গে এলাকায় মাদক, জুয়া ও সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
বক্তারা আরোও বলেন, এলাকার কয়েকজন ইয়াবা, হেরোইন, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বেচা-কেনা করছে। যার প্রভাবে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়েছে। চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে।
