back to top

[the_ad id="407"]

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা: নিরাপদ আশ্রয়ে সরছে মানুষ

চট্টগ্রাম ব্যুরোঃ

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে রোববার রাত থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে নগরের সবকটি আশ্রয়কেন্দ্র এবং আশপাশের স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

মানুষের জানমাল রক্ষার্থে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে নেমেছে। নগরের আকবরশাহ ঝিল এলাকা, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, মতিঝর্ণা, লালখান বাজার পোড়া কলোনি বস্তি, ঢেবারপাড়, আমবাগান এবং উত্তর হালিশহ সমুদ্রপাড়ের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

টানা বৃষ্টিতে শিক্ষার্থীদের, বিশেষ করে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) রাতভর তদারকির কারণে নগরের নিম্নাঞ্চলে এবার বড় কোনো জলাবদ্ধতা তৈরি হয়নি। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পরিচ্ছন্নতা কর্মী ও সেনাবাহিনী কাজ করছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme