back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় নিজের নিরাপত্তা ও অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন

ফুলবাড়িয়া প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা লিখিত বক্তব্য পাঠ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করা কিংবা অসত্য তথ্য প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ সময় উপস্থিত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানিয়ে অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme