back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার প্রতিবাদ জানালো প্রাক্তন শিক্ষার্থী

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসেন ওপর রুকনোজ্জামানের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনগণ। এ ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে এ দাবি জানানো হয়।
ঘটনার প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে একজন শিক্ষককে হামলার ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয় বরং পুরো শিক্ষক সমাজের মর্যাদার ওপর আঘাত। নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক মো. মোশারফ হোসেনের ওপর রুকনোজ্জামানের পরিকল্পিত হামলার সুষ্ঠু তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত পাঠদান অব্যাহত রাখা এবং অভিভাবকদের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
এসময় বক্তব্য রাখেন, রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম, মোঃ মাসুদ রানা, জমিদাতা শফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, হাছেন আলি প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন তরফদার মেঃ শরিফ ।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme