back to top

[the_ad id="407"]

শুভলং পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন রাঙ্গামাটির পুলিশ সুপার

নিজেস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ শুভলং পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন। ফাঁড়ি প্রাঙ্গণে পৌঁছালে ইনচার্জের নেতৃত্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

​পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ির সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থা, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন। ফাঁড়িটিকে আরও জনবান্ধব ও কার্যকর করতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সেবা সহজীকরণে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​অনুষ্ঠানে পুলিশ সুপার কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, শুভলং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব জসিম উদ্দিনসহ ফাঁড়ির অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme