back to top

[the_ad id="407"]

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme