back to top

[the_ad id="407"]

কাপ্তাই শিশু নিকেতনে জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে সোমবার (৩ আগস্ট) বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোন কমান্ডার (৩৮ বীর) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি। তিনি নিজে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেন।

​অনুষ্ঠানে শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার, কাপ্তাই জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।” তিনি সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।

​অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবুজ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme