back to top

[the_ad id="407"]

ইসকন অনুসারীদের হাতে খুন হওয়া আইনজীবির জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যোগ দেন হাজার হাজার মানুষ।

জানাজা শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জমিয়াতুল ফালাহ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।

এর আগে আদালত ভবন প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামের প্রথম নামজে জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করে। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme