কাপ্তাই রাইফেল ক্লাবের এক সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১১আগস্ট২৬) সকাল ১১টায় রাইফেল ক্লাবের সভা উপজেলা কার্যালয়ে নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাপ্তাই রাইফেল ক্লাবের সহসভাপতি আমিনুল ইসলাম কাদেরী, সহসাধারণ সম্পাদক সিএম এ কাদের বাচ্চু, অর্থ সম্পাদক কাজী মোশাররফ হোসেন, আজিবন সদস্য ফিরোজ আলম চৌধুরী , সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, শাহাবুদ্দিন চৌধুরী, নুর বেগম মিতা,লাকী তনচংগ্যা,বিদর্শন বড়ুয়া, মংসুইপ্রু মারমা,ইঞ্জিনিয়ার আদিল হোসেন চৌধুরী, সরোয়ার হোসেনসহ প্রমুখ। সভায় কাপ্তাই রাইফেল ক্লাবের গৃহ নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং কাপ্তাই রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী জাতীয় শুটিং ফেডারেশন আহবায়ক কমিটির সদস্য লাভ করার সভায় কাপ্তাই রাইফেল ক্লাবের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়
