back to top

[the_ad id="407"]

কাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট

পাইপলাইনের জরুরি সংস্কারকাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৭ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর সংলগ্ন এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme