ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যদা) মোঃ সজীব মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়াও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়।
সুত্র জানায়, গত শনিবার ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মী সমাবেশ সঞ্চালনা করেন সদ্য সাবেক বহিষ্কৃত কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবু রায়হান। একই সাথে ওই সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন, এটি সম্পুর্ণ দলের নীতি বহির্ভুত কাজ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত সভাপতি আলামিন সাদাতকে বহিস্কার করা হয়।
চলতি বছর মে মাসে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন আল আমিন সাদাকে সভাপতি করে কমিটি অনুমোদন দেয়।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আলামিন সাদাত এর কোন বক্তব্য না পাওয়া গেলেও তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোষ্ট করে তিনি লিখেন প্রিয় ফুলবাড়ীয়াবাসী আমি আপনাদের আলামিন সাদাত অতীতেও ছিলাম,এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন।
